গ্রামীণ এলাকাতে যারা থাকেন, তারা অবশ্যই ঘুম থেকে ওঠার সময় চারপাশ থেকে পাখির আওয়াজ শোনা যায়। যে শব্দগুলো আপনাদেরও খুব ভালো লাগে। কিন্তু ভেবে দেখেছেন কখনো যে পাখিরা নিচে পড়ে না গিয়ে কিভাবে গাছের ডালে ঘুমাতে পারে ?বিষয়টি বিস্তারিত জানুন
মানুষ যখন ঘুমায় তখন গভীর নিদ্রায় চলে যায়। কিন্তু বসে বসে ঘুমালে নিচের দিকে মাথা ঝুঁকে পরে। মানুষ ঘুমানোর সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু পাখিদের ক্ষেত্রে এর উল্টোটা হয় কেন !
মানুষদের মতো পাখিদের গভীর ঘুমের প্রয়োজন হয় না। পাখিরা ১০ সেকেন্ডের মধ্যে গভীর ঘুমে চলে যায়। পাখিরা এক চোখ খুলে ঘুমাতে পারে। তেমন কিছু ক্ষমতায় রয়েছে যা ব্যবহার করে ঘুমানোর সময় ও তারা নিজেদের সক্রিয় ও নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়।
পাখির ডান দিক সক্রিয় থাকলে ঘুমানোর সময় তার বাম চোখ খোলা থাকবে। এভাবেই পাখিরা ঘুমের মধ্যেও তারা যে কোনও বিপদ দেখলে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় । কারণ তাদের মস্তিষ্কের একটি অংশ সবসময়ই সক্রিয় থাকে। পাখিদের নখের গঠন ভালোভাবে গাছের ডাল আঁকড়ে ধরতে সাহায্য করে আর এই কারণে অনেক পাখি গাছের ডালে উল্টো ঝুলেও ঘুমায়।







