অফবিট

আপনি কি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন ? তাহলে এর সেরা দাওয়াই হল যৌন মিলন, বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব সংবাদদাতা : কম-বেশি মানুষেরই মাইগ্রেনের সমস্যা রয়েছে। মাইগ্রেন হলো এক বিশেষ ধরনের মাথাব্যথা যা মাথার যে কোনো এক পাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ছড়িয়ে পড়ে।এর ফলে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। এছাড়া মাথাব্যথার সঙ্গে বমি-বমিভাব এমনকি রোগীর দৃষ্টিবিভ্রম পর্যন্ত হতে পারে।মাইগ্রেনের যন্ত্রণায় অনেকেই অতিষ্ঠ হয়ে ওঠেন।

তবে এই সমস্যার সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, মাইগ্রেনের অন্যতম দাওয়াই হলো যৌন মিলন অর্থাৎ শারীরিক সম্পর্ক। সেফালালজিয়া জার্নালে প্রকাশিত গবেষণায় গবেষকরা বলছেন, শারীরিক সম্পর্কে মিলিত হলে প্রায় এক তৃতীয়াংশ রোগী মাইগ্রেন এবং ক্লাস্টার হেডএইক থেকে মুক্তি পেতে পারেন। এমনকি বেশ কয়েকজন রোগীও জানিয়েছেন যে, মাইগ্রেনের সমস্যায় তাদের অন্যতম ওষুধ হলো যৌন মিলন।

শারীরিক সম্পর্কের সময় ইনড্রোফিনস নামক হরমোন নির্গত হয়, যাকে প্রাকৃতিক ব্যথানাশক বলা হয়ে থাকে। এই হরমোন আংশিক কিংবা পুরোপুরি মাথাব্যথা সাড়াতে সক্ষম বলে গবেষকরা জানিয়েছেন। গবেষণাটি ৮০০ রোগীর ওপর চালানো হয়েছে যাদের মাইগ্রেন আছে। সেক্সুয়াল অ্যাকটিভিটি কীভাবে তাদের মাথাব্যথার প্রকোপ কমিয়েছে সেটা তারা জানিয়েছে। এতে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে অন্তত ৪ জন জানিয়েছে, সেক্সুয়াল অ্যাকটিভিটি তাদের মাথাব্যথা কমিয়ে দেয়। ৬০ শতাংশ জানিয়েছে, তাদের মাথাব্যথা কিছুটা কমে। তবে কিছু মানুষ জানায়, সেক্সুয়াল অ্যাকটিভিটি তাদের মাথাব্যথা কমানোর বদলে উল্টো বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.