নিজস্ব সংবাদদাতা : চন্দ্রযান ৩ এর সাফল্যের পর ভারত এবার সূর্যমুখী। সূর্যের কাছাকাছি পৌঁছনোর তাগিদে , দিন রাত এক করে কাজ করে চলেছেন গবেষকরা। আর সেই কারণে একাধিক বিষয় তাঁদের ছাড়তে হয়েছে। তবে তা শুধুমাত্র পরিবারকে সময় না দেওয়া বা যেকোন অনুষ্ঠানে তাঁদের থেকে দূরে থাকা নয়, এমনকি আদিত্য এল১-এ কর্মরত গবেষকদের একাংশকে ছাড়তে হয়েছিল পারফিউমের ব্যবহারও!
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বা IIA-র বিজ্ঞানীরা আদিত্য ১- মূল অংশ ভিজবস এমিসন লাইন করোনাগ্রাফ (VELC) নিয়ে কাজ করছিলেন।এই যন্ত্রের মাধ্যমেই সূর্যের বহু রহস্যের সমাধান করা সম্ভব হত। কিন্তু, এই অংশে কাজ করার জন্য সমস্ত ধরনের স্প্রে তা যদি মেডিক্যাল প্রয়োজনের জন্যও হয়ে থাকে তা ব্যবহার করতে পারতেন না বিজ্ঞানীরা। আর এরই মধ্যে আসে পারফিউমও। এই যন্ত্রের জন্য কাজ করার সময় IIA-র গবেষকরা কোনও রকম স্প্রে ব্যবহার করতেন না।
VELC-তে কাজ করার সময় কেন ব্যবহার করা যেত না স্প্রে?কিন্তু, কি কারণে এই কড়াকড়ি ?কারণ আদিত্য এল১-এর মূল অংশ তৈরির ক্ষেত্রে ল্যাব অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হত। কোনওভাবেই যাতে বাইরের কোনও জীবাণু না আসে সেজন্য বিজ্ঞানীদের একটি বিশেষ স্যুট পরতে হত । পাশাপাশি তাঁদের ‘আলট্রাসনিক ক্লিনিং’-এর মধ্যে দিয়ে যেতে হত।







