মরক্কো সম্প্রতি ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। ভয়ংকর ভূমিকম্পতে প্রায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমন কি আহত সংখ্যা ১২০০-র বেশি। ভূমিকম্পের জেরে মরক্কোয় যে ক্ষয়ক্ষতি হয়েছে, নোরা ফতেহি তার জন্য উদ্বেগ প্রকাশ করেন। ডান্সার কুইন নোরা ফতেহি সোশ্যাল সাইটে মরক্কোর জন্য প্রার্থনা জানান।
প্রসঙ্গত নোরা ফতেহি মরোক্কান সুন্দরী হিসেবে পরিচিত। তার জেরে মরক্কোয় ভূমিকম্পের পর মানুষ যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তার জন্য প্রাণ কেঁদে ওঠে নোরার।







