২০১৭ গ্রুপ ডি ওয়েটিং লিষ্টের যোগ্য প্রার্থীরা দুপুর ১ টা নাগাদ চাকরীর দাবীতে মিছিল শুরু করে। যদিও এই মিছিলের অনুমতি নিয়ে অনেক টালবাহানার পর হাইকোর্টের নির্দেশেই এই মিছিল হয় বলে জানা যায়।
যদিও মিছিলের জন্য ক্যামাক স্ট্রীটের অভিষেক ব্যানার্জীর অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছিলো। এই মিছিলে চাকরী প্রার্থীদের সাথে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। বিরোধী দলনেতার মিছিলে অংশগ্রহন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। চাকরীপ্রার্থীদের পতাকা ছেড়ে নবান্ন অভিযানের ডাক দিলেন শুভেন্দু।







