ভারত হলো এমন একটি দেশ যেখানে সব ধরনের ধর্মে মানুষেরা একসাথে মিলে মিশে থাকে। কিছু না কিছু নতুন অলৌকিক ঘটনা ঘটে চলেছে রোজ।রাজস্থানের করৌলির একটি গ্রাম যার নাম ‘কেটে’সেখানে ঘটেছে এক অলৌকিক ঘটনা। এই গ্রামে পাহাড়ের নিচে পার্বতী কুণ্ড নামে জলাশয় আছে। এই জলাশয়ের জল দেখতে সাদা দুধের মত। এখানে এমনই বিশ্বাস করা হয় যে এই জলাশয়ের জল খেলে সব ধরনের চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। রাজস্থান মানে ই চারিদিকে বালি আর বালি। প্রচন্ড গরম এখানে তাকে বছরের বেশিরভাগ সময়। যার জন্য মাঝে মাঝেই খরা হয়ে থাকে।
দীনেশ সাইনি নামে একজন গ্রামের লোক জানান, গ্রীষ্মকালে যত গরমই থাকুক, পার্বতীকুণ্ডের জল কখনও শুকিয়ে যায় না। জলের প্রবাহ একই রকম থাকে। তিনি বলেন তার দাদু ঠাকমা একই কথা বলতেন। এখানে হাজার হাজার বছর ধরে জল আসছে। রঙ একেবারে দুধের মতো। বিশুদ্ধতায় ফিল্টারের থেকে অনেকটাই ভাল।
পার্বতীকুণ্ড সাধুদের আখড়া গড়ে উঠেছে।এই পার্বতীকুণ্ডের ধারেই সাধক রাজানন্দ সরস্বতীর বাস। তিনি বলেছেন, হাজার হাজার বছর ধরে এই কুণ্ডে জল রয়েছে। এই পাবন ভূমি সাধুদের আবাস। পার্বতী কুন্ড প্রচুর সাধুর তপস্যার জীবন্ত উদাহরণ স্বরূপ দাঁড়িয়ে আছে। পাহাড়ের ভেতর গুহায় নানান ধরনের সাধু-সন্তের শক্তি বিরাজমান।
খরার সময়েও এখানে জল থাকে।স্থানীয় এক বাসিন্দা শিবরাজ সাইনি জানান, কুণ্ডের কাছে মাটির ২০০ ফুট নিচে থাকা একটি বোরওয়েল আছে যা থেকে জল বের হয় না, তবে খরা যতই তীব্র হোক না কেন, এই কুণ্ডে সবসময় জল থাকে। তাঁরা আরও বলেন, কুণ্ডের জলের স্তর এমন থাকে যা কখনো উপচে নিচে পড়ে না। এই কুন্ডো থেকে যতটা জল তোলা হয় ঠিক সেই পরিমাণ জল আবার ফিরে আসে কুন্ডের ভেতর। ঐশ্বরিক শক্তির রহস্য সমাধান করতে আজও মানুষের ক্ষমতা হয়নি।
জলের পরীক্ষা করা হয় এখানে।স্থানীয় এক বাসিন্দা শিবরাজ সিং বলেন, “আমরা এই কুণ্ডের জল জয়পুরের পরীক্ষাগারে পাঠিয়েছিলাম। রিপোর্টে দেখা গিয়েছে, এই জল ফিল্টার করা জলের চেয়েও বিশুদ্ধ। এতে অনেক উপকারী উপাদান রয়েছে।”
এই কুম্ভের জলে চর্মরোগ সেরে ওঠে।পার্বতী কুণ্ডের জল একদম দুধের মতো। এই জল সম্পর্কে সাধক রাজানন্দ সরস্বতী বলেছেন, এই কুণ্ডের জল নাকি গঙ্গার আরেক রূপ। এইকুন্ডে স্নান করলে সমস্ত ধরনের চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়।






