বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে আগামী সোম ও মঙ্গলবার দিল্লিতে ধর্না অবস্থানে যে সমস্ত 100 দিনের কার্ড হোল্ডার শ্রমিকরা যোগ দেবেন তাদের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন – ‘কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। এরা হচ্ছেন বঞ্চিত। বাংলার বঞ্চিত শ্রমিক, যারা মনরেগা স্কিমের সঙ্গে যুক্ত ছিলেন। এরা যাবেন দিল্লিতে। ইতিমধ্যে বেশ কিছু জন দিল্লিতে পৌঁছেও গিয়েছেন। এটা কোন রাজনৈতিক কর্মসূচি নয় এটা মানুষের কর্মসূচি, এটা মা মাটি মানুষের কর্মসূচি। এতদিন বাংলায় চলছিল এবার দিল্লিতে আন্দোলন চলবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কর্মসূচির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ডাকা হয়েছে। 13 ই সেপ্টেম্বর এর পর এত তাড়াতাড়ি আবার একজনকে কেন ডাকা হবে?? বিজেপি এটা ইচ্ছাকৃত করছে। কিন্তু এইভাবে আমাদের আটকানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন তিনি ইডির ডাকে যাবেন না। মানুষের কর্মসূচি তাই মানুষের স্বার্থে তিনি দিল্লি যাবেন।
অভিষেকের মা বাবাকেও তলব করা হয়েছে এই বিষয়ে তিনি জানান – এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।







