আজ, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি আধিকারিকরা। কিন্তু সেই ডাকে তিনি সাড়া দেবেন না বলেই আগেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডি–কে নির্দেশ দিয়েছিলেন ৩ রা অক্টোবরের তদন্ত প্রক্রিয়া যেন ব্যাহত না হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নয়াদিল্লিতে মানুষের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। তাই তিনি এই তলবে সাড়া দেবেন না বলে আগেই জানিয়েছেন। তিনি বলেন এর আগে যতবার ডাকা হয়েছে তিনি তাত বার সাড়া দিয়েছেন। সেখানে আগাম কর্মসূচীর কথা জেনেও ওই দিনে ডাকা হয়েছে। ইডির ডাকা নিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন বলে সূত্রের খবর।
এবার এই নিয়ে আজ বিধানসভার 2 নম্বর গেটের বাইরে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান…
ফাঁসিতে আপনাকে ঝুলতে হবে না। অভিষেক বাবু আপনাকে জেলে যেতে হবে যদি আপনার দুর্নীতি প্রমাণ হয়।







