বয়ঃসন্ধিকালের একটি কমন সমস্যা হল চুলের সমস্যা। চুল পড়া, ডগা দু মুখো হয়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, খুশকি ইত্যাদি আরও সমস্যার মুখোমুখি হতে হয় ছেলে-মেয়ে দুজনকেই। এই সকল সমস্যার সমাধানের জন্য বহু প্রসাধনী ব্যবহার করেও উপকার মেলেনা। তাহলে আর দেরি না করে কিছু আয়ুর্বেদিক প্রতিকার ব্যবহার করতে পারেন। যেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। কিন্তু সেগুলো কি কি? চলুন দেখে নেওয়া যাক।
১. আমলকী, রিঠা ও শিকাকাই:
এই তিনটি উপাদান আপনার চুলের স্বাস্থ্যের জন্য ম্যাজিকের মত কাজ করবে। আমলকিতে আছে ভিটামিন সি যেটা চুল পড়াকে নিয়ন্ত্রণে রাখবে। রিঠা ও শিকাকাইতে এমন কিছু উপাদান আছে যেটা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করবে।
২. অ্যালোভেরা:
ত্বকের পাশাপাশি চুলের খেয়াল রাখতেও যথেষ্ট উপকারী এলোভেরা জেল। খুশকির সমস্যায় ব্যাপক কাজ করে। এছাড়াও এটি রুক্ষতা দূর করে। সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন।
৩. ভৃঙ্গরাজ:
এটি একটি ভেষজ উদ্ভিদ। বিভিন্ন ধরনের রোগের ওষুধ বানাতে এই গাছটি ব্যবহৃত হয়। তবে চুলের যত্নেও আপনি ভৃঙ্গরাজ ব্যবহার করতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন E রয়েছে যা সহজে চুল পাকতে দেয় না। পাশাপাশি ভৃঙ্গরাজ চুল ঘন ও মজবুত করে তোলে ।







