অফবিট

পিঁপড়ে তাড়াতে আর নয় কেমিক্যাল ওষুধ ? ব্যাবহার করুন ঘরোয়া উপাদান

নিজস্ব সংবাদদাতা: মিষ্টির রস হোক বা খাবারের টুকরো কোথাও পড়লেই বাড়ির বড়দের কাছ থেকে সতর্ক চলে আসে, সেটা তাড়াতাড়ি করে মুছে ফেলার। নয়তো খুঁদে পিঁপড়ের আক্রমণ শুরু হয়ে যাবে। বিশেষ করে গরমকালে আর বর্ষাকালে এই পিঁপড়েদের আনাগোনা কিন্তু ভীষণ বেড়ে যায়। খাবারদাবার একটু বেখেয়াল করে রাখলেই হয়েছে, সবটাই চলে যাবে তাদের দখলে।

এই পিঁপড়ের হাত থেকে রক্ষা পেতে আপনি তো অনেক উপায়ই অবলম্বন করেছেন। কখনো থালায় জল দিয়ে তার উপরে খাবারের বাটি রেখেছেন, কখনো বা বাজার থেকে কেমিক্যাল ওষুধও কিনে এনেছেন। তবে আপনি কি জানেন আপনার রান্নাঘরেই আছে পিঁপড়ে থেকে দূরে থাকার ওষুধ, যা একেবারেই প্রাকৃতিক। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক সেগুলি কি কি।

তেজপাতা
আপনি কি জানেন যেই তেজপাতা আপনার রান্নার স্বাদ বাড়িয়ে তোলে তার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না পিঁপড়েরা। তাই তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলেই দেখবেন একটাও পিপড়ে আসবে না ঘরে।

লবঙ্গ ও দারচিনির ব্যাবহার
অনেকসময় আলমারি বা বুক সেলফে পিঁপড়ে বাসা বাঁধে। এর থেকে মুক্তি পেতে আপনি একটা পুঁটুলিতে ২ টো থেকে ৩ টে লবঙ্গ হালকা গুড়ো করে নিন আর তারসাথে একটা ছোটো সাইজের দারচিনি দিয়ে রেখে দিন আলমারি আর বুক সেল্ফের যেকোনো এক কোণে।

পুদিনা পাতার ব্যাবহার
আপনার রান্নাঘর থেকে পিঁপড়ে দূর করতে ব্যাবহার করুন পুদিনা। এর পাতা সামান্য থেঁতো করে নিয়ে ঘরের কোণে রেখে দিন। এছাড়াও আপনি পুদিনার তেল, জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলেও যথেষ্ট ভালো ফল পাবেন।

কর্পূর
সব থেকে কার্যকরী উপাদান হলো কর্পূর। ছোট ছোট টুকরো করো কর্পূর পিঁপড়ের গর্তে ছড়িয়ে দিন। দেখবেন একটাও পিপড়ে থাকবে না সেখানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.