বিনোদন

সত্যিই কি বিয়ে ভাঙছে অভিনেতার! এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা ইন্দ্রাশিস

জিতু নবনীতার পর টলিপাড়ায় আবারও বিচ্ছেদের সুর। কয়েক দিন ধরেই টালিগঞ্জে কান পাতলেই শোনা যাচ্ছে ইন্দ্রাশিস চক্রবর্তীর নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। সৌরভী তরফদারের সঙ্গে দীর্ঘ ১০ বছর প্রেম ইন্দ্রাশিসের। এরপর ২০২১-এ সাত পাকের বাঁধা পড়েন দুজনেই।বিয়ের মাত্র দুবছরের মধ্যেই দাম্পত্যে ভাঙন! খবরটা ছড়াতেই মন খারাপ ইন্দ্রাশিসের ভক্তদের। তবে এই গুঞ্জনের মাঝে মুখ খুললেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা।

এই প্রসঙ্গে তিনি বলেন, এটি গুঞ্জন। এই খবরের কোনও সত্যতা নেই। অর্থাত্‍ তাঁদের মধ্যে কোনও রকম সমস্যা তৈরি হয়নি। তাঁরা দিব্যি আছেন। তবে এই রটনা আদৌ সত্যি কিনা সেটা অবশ্য সময় বলবে।বর্তমানে ইন্দ্রাশিসকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘জল থৈ থৈ ভালোবাসা’ তে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.