সামনেই পুজো, পুজো তে বিধানসভার সমস্ত মহিলা বিধায়কদেরকে শাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে তৃণমূল বিধায়কদের জন্য আসা উপহার গুলি করে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং বিজেপি বিধায়কদের বাড়িতে উপহার পৌঁছে দেবার দায়িত্ব ছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপর। সেই মতো তিনি সমস্ত বিজেপি বিধায়কদের বাড়িতে উপহার পৌঁছে দিয়ে আসেন। কিন্তু এরপর ৭ জন মহিলা বিজেপি বিধায়করা তাদের উপহার ফেরত পাঠিয়ে দেয়।
এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,”মুখ্যমন্ত্রীর তৈরি করা অরাজকতার জন্যই আজ কামদুনির দোষীরা ছাড়া পেয়ে গেছে। গোটা রাজ্যের জুড়ে মহিলারা সম্মানিত হচ্ছে। মহিলার সুরক্ষা বলে কিছু নেই এই রাজ্য, এরপর উনি কি করে আশা করেন যে উনি শাড়ি দেবেন আর আমরা সেই শাড়ি পড়ে ঘুরে বেড়াবো!” তিনি আরো বলেন, “আমাদের অসম্মান করার জন্যই আমাদের না জানিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম আমাদের বাড়িতে উপহার গুলি রেখে এসেছেন” “এই শাড়ি নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়” বলে জানান অগ্নিমিত্রা পাল। এর উত্তরে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এটা আমাদের সৌজন্যের সংস্কৃতি। বিরোধীরা তা জানেন না। কী বলার আছে!”







