সামনে লোকসভা আর তার আগেই ময়দানে নেমেছে ‘অভিষেকের দূত’ কর্মসূচি। ১৪ই অক্টোবর মহালয়ার দিন থেকেই শুরু হল “অভিষেকের দূত” কর্মসূচি। পুজোতে বেরিয়ে হাওড়া জেলায় সাধারণ মানুষ কোনও বিপদে পড়লে এগিয়ে আসবেন ‘অভিষেকের দূত’রা। ফোন করেই পেয়ে যাবেন সাহায্য। যদি হাওড়া জেলার যে কোনও প্রান্তে কোনও ব্যক্তি বিপদে পড়ে ৯৯০৩৩২২২৮১ এই নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে তাঁর কাছে পৌঁছে যাবেন হাওড়া জেলা যুব তৃণমূল কর্মীরা।
‘অভিষেকের দূত’ লেখা থাকবে তাদের জামায়। বিপদগ্রস্ত ব্যাক্তিকে সাহায্য করা বা বিপদের তৎক্ষণাৎ সমাধান দেওয়ার জন্য তারা উপস্থিত হবেন সেই ব্যক্তির কাছে।
পুজোর দিনগুলিতে পুজোর মণ্ডপে মন্দকে উপস্থিত থাকবেন ‘অভিষেক দূত’ রা। এদিন তৃণমূলের জেলা সদর কার্যালয়ে এই কর্মসূচির সূচনা হলো। এর নেতৃত্ব দেবেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র। জানা যাচ্ছে আগামী এক মাস ধরে পালিত হবে এই কর্মসূচি। পুজোর দিনগুলিতে মানুষের কাছে সবরকম পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের বিপদেও সাহায্য করবেন যুব তৃণমূলের কর্মীরা। দিনের ২৪ ঘন্টাই পরিষেবা দেবে ‘অভিষেকের দূত’।
এছাড়াও এদিন এই কর্মসূচির উদ্বোধন করতে দলের হাওড়া জেলা সদর কার্যালয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী তথা হাওড়া সদরের দুই বিধায়ক অরূপ রায় ও মনোজ তিওয়ারি। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ হাওড়া সদরের বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।







