দ্বিতীয়া থেকেই শহরে উপচে পড়া ভিড়। বন্ধ বাস ঢোকা। পুজোর দিন বন্ধ হবে বাইক চলাচল, তবে সেগুলো নির্দিষ্ট কিছু রাস্তায়। বন্ধ হবে অটো চলাচলও।
উল্লেখ্য, পুজোর দিনগুলোতে বাঁকুড়া শহরের মুখ্য রাস্তায় যানজট নিয়ন্ত্রণের জন্য বন্ধ করা হবে বাস চলাচল। কেরানিবাঁধ- লালবাজার- স্টেশন- তামলিবাঁধ, এই পথ অনুসরণ করেই বাসস্ট্যান্ডে পৌঁছায় বেশিরভাগ বাস। পুজোর দিনে সংশ্লিষ্ট রাস্তা বন্ধ থাকবে বাস চলাচলের জন্য।
বিশেষভাবে উল্লেখ্য, বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই শহরে বাড়তি পুলিস মোতায়েন করার পরিকল্পনা করেছে কলকাতা পুলিস। আজ অর্থাৎ চতুর্থী থেকেই শহরের রাস্তায় বাড়তি পুলিস মোতায়েন করা হচ্ছে। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সর্বোচ্চ আট হাজার পুলিসকর্মী নিযুক্ত থাকবেন ভিড় সামলাতে। তার সঙ্গে থাকছে প্রায় ১৫ হাজারের কাছাকাছি স্বেচ্ছাসেবক বাহিনীও।







