পুজোর প্রাক্কালে একশোদিনের কাজের বকেয়া মেটানোর দাবি তুলে সরব হয়েছেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তাদের দাবি, হকের টাকা না মেলায় বিক্ষোভ।
জানা গিয়েছে, বিধায়ককে ঘিরে চগো-ব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। বকেয়া মেটানোর দাবিতে বিধায়কের গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন শাসকদলের মহিলা কর্মীরা। বচসায় জড়িয়ে পড়েন বিধায়কও। অন্যদিকে এই ঘটনায় শাসকদলের কিচুজনের বিরূদ্ধে অভিযোগ জানিয়েছেন বিজেপি। তাদের অভিযোগ এই ঘটনা পুর্ব-পরিকল্পিত।
তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে স্বশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন সন্ধ্যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতি রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়ক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সে সময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূলের কর্মী- সমর্থকরা।







