রাজনীতিরাজ্য

অনুব্রতের অডিও ক্লিপ ভাইরাল! আইসি উপর ক্ষিপ্ত জনতা

অনুব্রত মণ্ডল এর পরিচয় দিয়ে বোলপুর থানার আইসি লিটন হালদার কে অপমানজনক ভাবে ব্যবহার, ও কুরুচিকর কথা ভর্ৎসনা করার অডিও ক্লিপ ভাইরাল নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

অনুব্রত মণ্ডল তিহারে থাকাকালীন কলকাতার ভবানীভবনে সিআইডি থেকে লিটন হালদারকে বোলপুর থানার আইসি করা হয়। ২ বছর আগে তাঁর বদলি হয়েছে সিআইডি থেকে।
আইসির সাথে অনুব্রত মন্ডলের বচসা দীর্ঘ দিন ধরেই। তার অভিযোগ আইসি বালি মাফিয়া দের যুক্ত এবং কেউ অভিযোগ করলে টাকা চান আইসি। এমন বিস্ফোরক অভিযোগ তুলে অনুব্রত অনুগামীরাও বোলপুর নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও করেছিল।

ঘেরাওয়ের দিন অনেক মানুষ সেখানে জড়ো হয়। ওই দিনই অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এই খবর প্রকাশ্যে আসার পরেই দলের নির্দেশে লিখিত ভাবে ক্ষমা চান অনুব্রত মণ্ডল। তবে সেই চিঠিতে অডিও ভাইরাল হওয়ার পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন অনুব্রত মন্ডল।
এই ঘটনার ঘটার আইসি অনুব্রত মন্ডলের নামে বিভিন্ন সেকশন এ মামলা রুজু করেন মোট ৪ টি ধারাতে মামলা রুজু করা হয়। যদিও আইসি লিটন হালদারএর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। তবে কি ক্ষমতাবান নেতা কে শায়েস্তা করতে গিয়ে নিজেই বিপাকে পড়বে পুলিশ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

পুলিশ সূত্রের খবর কেন এত মানুষ আইসির বিরুদ্ধে ক্ষিপ্ত? নাকি তার বিরুদ্ধে তোলা বাজির অভিযোগ পুরোপুরি মিথ্যা? এই সব কিছু তদন্ত করা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, “সব বিষয়গুলি নিয়েই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এখনই এর বেশি কিছু বলবো না।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিপক্ষ দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ” বোলপুর থানার আইসি কাজল শেখ কে এই অডিও ক্লিপ দিয়েছিলো। ” এই গুরুতর অভিযোগ এর জন্য তিনি আদালত এর যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শুধু তাই নয় কিভাবে দুজনের কথোপকথনের অডিও ক্লিপ বাইরে বের হল, সেই বিষয়ে গোপনীয়তার অধিকার আইন অনুযায়ী তা বে-আইনি। এই বিষয়টিও আইসির বিরুদ্ধে তদন্তের আওতায় রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.