রাজ্য

বউবাজারের রহস্যমৃত্যুর উদঘাটন! স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্বামী

খাস কলকাতার বউবাজারে রহস্য মৃত্যু। পরিবার সূত্রে জানা গিয়েছিল ঘরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন দীপ্তি শুক্লা। এমনটা সংবাদ মাধ্যমে জানিয়েছেন নিহতের স্বামী। কিন্তু ময়না তদন্তে ধরা পড়লো অন্য তথ্য।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ ই অক্টোবর ঘটনাটি ঘটেছিল। বউবাজারের বাড়ি থেকে আগুনে পোড়া দীপ্তি দেবীর নিহত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। তদন্তের রিপোর্ট অনুযায়ী, আগুনে পুড়ে নয় বরং ভারি কোন জিনিস দিয়ে মহিলার মাথায় আঘাত করা হয়েছিল। আর সেই আঘাতে মারা যায় দীপ্তি। তদন্তকারীদের অনুমান, ওই মহিলাকে খুন করে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যাতে মনে হয় দীপ্তি আত্মহত্যা করেছে।

দুদিন পরই পুলিশ জানতে পারে ওই মহিলাকে খুন করেছে তার স্বামী সূর্যকান্ত দে। সত্য সামনে আসা মাত্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এমন অপরাধের আসল কারণ কি জানতে জেরা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.