এসওপি তৈরি করল রাজ্য ১০০ দিনের টাকা প্রদানের জন্য। প্রকাশ্যে তালিকা টাঙানো হবে উপভোক্তাদের জন্য। স্বজন-পোষণ এবং দুর্নীতি রুখতে এই তালিকা প্রকাশ্যে আনা হবে। নবান্ন সূত্রে খবর, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে টাকা প্রাপকদের নাম টাঙানো থাকবে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য দেবে আগামী ১লা মার্চ থেকে। এই নিয়ে কি করে প্রচার কর্মসূচি হবে তা এসওপি জারি করল রাজ্যের পঞ্চায়েত দফতর।
তৈরি করে দেওয়া হল জেলাগুলির জন্য সাত দফা প্রচার কর্মসূচি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০দিনের কাজের টাকা নিয়ে শুরু চড়িয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। ধর্না অবস্থানেও বসেছেন প্রাপ্ত টাকার দাবি মেটানোর জন্য। এই বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১লা মার্চ বঞ্চিতদের মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ২৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি একশো দিনের শ্রমিকদের বকেয়া কাজের টাকা। প্রশাসনিক সূত্রে খবর, এর জন্য কোষাগার থেকে ৮ হাজার কোটি টাকারও বেশি খরচা হবে।







