এবার পুজোয় নতুন চমক মিমি চক্রবর্তীর। ‘রক্তবীজ ‘ এ তার লুককে খুব পছন্দ করেছেন ভক্তরা। পুজোতেই মুক্তি পাবে ছবিটি। মিমি চক্রবর্তী ছাড়াও অভিনয়ে আছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় সহ একঝাঁক তারকা।
২০১৪ সালে বাংলাদেশের এক দল জঙ্গি ভারতেবর্ধমানের খাগড়াগড়ে ঘাঁটি গেড়েছিল। তাদের উদ্দেশ্য ছিলো বাংলাদেশ থেকে হাসিনা শেখকে সরিয়ে দেওয়া। ওই সালে দুর্গাপুজোর সময় খাগড়াগড়ে বিস্ফোরণ হয়েছিল। এনআইএ তদন্তে গোটা তথ্য উঠে আসে। জানা গেছিল জঙ্গীরা এক তৃণমূল নেতার বাড়িতেই আশ্রয় নিয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এর পরিচালনায় নির্মিত হয় ‘ রক্তবীজ ‘। ছবিতে হাতে পিস্তল নিয়ে রণংদেহী চেহারায় অভিনয় করেছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় তার লুক নিয়ে প্রশংসার ছড়াছড়ি হলেও নেটিজেনদের সমালোচনা রয়েইছে। তিনি ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, “আজ থেকে রক্তবীজ আপনাদের! এবার পুজোয় দেখুন রক্তবীজ!”







