Uncategorizedরাজ্য

পুজোর সময় SSKM এর মর্গ থেকে বন্দির দেহ অদলবদল ; পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরিবারের !

SSKM এর মর্গ থেকে বন্দির মৃত দেহ উধাও। পরিবারের দাবি, ওই ব্যক্তিকে পুলিশ পিটিয়ে হত্যা করে। তারপরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয় পুলিশ। নবমীর দিন পরিবারের লোকেরা দেহ নিতে আসলে, পুলিশের তরফ থেকে একাধিক মৃতদেহ দেখানো হয়। কিন্তু পরিবার সূত্রে খবর, কোন দেহই ওই বন্দীর দেহ ছিল না। তাই পুলিশ দেহ পরিবারের হাতে না দিয়েই লোপাট করে দিয়েছে।

ভবানীপুর থানার দাবি, হয়তো কোন ভুলবশত দেহ অদল বদল হয়ে গিয়েছে। অন্য কেউ দেহ নিয়ে তা দাহ করে দিয়েছে। যদিও এই প্রসঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষ মুখ খোলেননি। ইতিমধ্যেই হেস্টিংস থানার পুলিশ তদন্ত করা শুরু করে দিয়েছে। শহরের এত বড় সরকারি হাসপাতালে এমন ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠছে ?

সূত্রে খবর, বাড়িওয়ালার কুপিয়ে খুনের অভিযোগে ১৫ বছর ধরে হাওড়ার সংশোধনাগারে ছিলেন বাবলু পোল্লে। জেলে থাকাকালীন নানান রোগে আক্রান্ত হয় বাবলু। শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল। কিন্তু যখন অতিরিক্ত ভাবে তার শরীর খারাপ হয় তখন তাকে এস এস কে এম এ ভর্তি করানো হয়। সপ্তমীর দিন পুলিশ সূত্রে খবর আসে যে বাবলু মারা গিয়েছে। নবমীর দিন পরিবারের সদস্য হাসপাতালে পৌঁছায়।

মৃতের পরিবারের অভিযোগ, জেলের মধ্যে বাবলু পোল্লেকে পিটিয়ে খুন করে অঙ্গ প্রত্যঙ্গ পাচার করে দিয়েছে পুলিশ। এর পর পরিবারকে বোকা বানাতে পুলিশ চিত্রনাট্য সাজিয়েছে। যদিও অভিযোগ প্রসঙ্গে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.