সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
পিংলার ডানপন্থী আন্দোলনের কান্ডারী রবীন্দ্রনাথ ঘোষ হৃদজনিত সমস্যায় পরলোক গমন করেছেন।
পিংলার জাতীয় কংগ্রেসের নেতা শুধু নয় ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিন প্রধান হিসেবে দায়িত্ব সামলেছিলেন। তিনি প্রদেশ কংগ্রেসের ও সদস্য ছিলেন।
ডানপন্থী কংগ্রেসের এই নেতার মৃত্যুতে পিংলায় কংগ্রেস শিবিরে যথেষ্ট শোকের ছায়া। কংগ্রেস নেতার মৃত্যুতে আজ মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সকল পঞ্চায়েত সদস্যরা আজ শোকসভার আয়োজন করে। শোকসভার মধ্য দিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।







