ক্রাইম

ধারাল অস্ত্রে স্ত্রী কে এলোপাথাড়ি আঘাত বৃদ্ধের

সাংসারিক অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে এলোপাথাড়ি কোপালো এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কলকাতার তিলজলা থানা এলাকায়। বর্তমানে ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর তিলজলার বাসিন্দা মহম্মদ কাশেম ও তার স্ত্রী জামিলা বেগমের মধ্যে চরম অশান্তি বাঁধে। সকাল তখন ৬টা ১০ মিনিট, সেই সময় মা এর আর্তনাদ শুনে ছুটে আসে ছেলে। দেখে মা কে ধারলো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করছে তার বাবা। ঘটস্থলেই লুটিয়ে পড়ে জামিলা বেগম।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রাগ সামলাতে না পেরেই অভিযুক্ত মহম্মদ কাশেম তার স্ত্রী কে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। বর্তমানে মহম্মদ কাশেম কে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.