আমাদের আশপাশ ধরে আছে নানান ধরনের আশ্চর্য সব ঘটনায়। এমনই একটি মা কালী আছে যে সূর্যের সংস্পর্শে আসেন না। সূর্য অস্ত যাওয়ার পরেই মা প্রতিমা তৈরি করে তারপর রাতে পুজো সেরে ফেলা হয়। সূর্য আবার ওঠার আগেই মার প্রতিমাকে বিসর্জন করে দেয়া হয়।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির মন্দিরের মাতৃ প্রতিমা এইভাবেই ৫০০ বছর ধরে পুজো করা হচ্ছে। এই অদ্ভুত রীতি নিয়ে ভক্তদের মধ্যে এই মা খুব জাগ্রত।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির মন্দিরের কোন ছাদ বা ছাউনী নেই। স্থানীয় বাসিন্দাদের মনে করেন, মায়ের আদেশ মতোই মন্দিরে কোনও ছাদ রাখা হয়নি। এখানকার মন্দিরে রাখা মায়ের বেদিকেই দেবীরূপ পুজো করে আসছে সবাই।কলকাতা থেকে নয় রাজ্যের নানান জেলা, এমনকী অন্য রাজ্য থেকে হাজার হাজার ভক্তবৃন্দ দলে দলে জমা হয় মন্দিরে দীপাবলি রাতে।ঐতিহ্যবাহী দেবীনগর কালীবাড়ির ঐদিন ভক্তদের সমাগমে ভোরে ওঠে।
মায়ের মন্দিরে রয়েছে একই ইতিহাস-এই মন্দিরের সঙ্গে পুরনো অনেক ইতিহাস জুড়ে আছে। শোনা যায় রায়গঞ্জ শহরের দক্ষিণ প্রান্তে দেবীনগরে রাজপথের ধারে একটা গাছ তলায় মা কালীমন্দিরে ডাকাতদল মায়ের পুজো দিতেন। তখনকারের দিনাজপুরের জমিদারও তার সৈন্য সামন্ত নিয়ে এসে এই মন্দিরে পুজো করে যেতেন। একদিন দিনাজপুরের তখনকার জমিদার গোপালপুর রাজবাড়ী ফেরার পথে এই মন্দিরের সামনেই আটকে পড়েন তিনি। এখানকার স্থানীয় লোকেরা বলেন, জমিদার মশাই এখানে একটি মন্দির তৈরি করে দেবীকে প্রতিষ্ঠা করার আদেশ পেয়েছিলেন। দেবী জমিদার মশাইকে মন্দির তৈরি করতে বললেও তার ছাদ তৈরি করতে আদেশ দেন নি। তাই মন্দিরের ছাদ দেওয়া হয়নি। মা এখানে রোদ, ঝড়, জল-বৃষ্টিতে পুজো পাবেন।
এলাকার মানুষদের থেকে আরও জানা যায় যে, দেবী মাকে পুজো করার পদ্ধতিটি টিও দিনাজপুরের জমিদার স্বপ্নাদেশ পেয়েছিলেন। দীপাবলির দিন অমাবস্যায় সূর্য অস্ত যাওয়ার ঠিক পর মুহূর্তেই মাতৃ প্রতিমা তৈরীর কাজ শুরু করে দিতে হবে। ঠিক তার পরের দিন সূর্য ওঠার আগেই মায়ের মূর্তিকে বিসর্জন করে দিতে হবে। এতদিন ধরে চলে আসাই নিয়মের কোন রকম ত্রুটি আজ পর্যন্ত করা হয়নি







