সল্টলেক সেক্টর ফাইভ এর রাধা কানহাইয়া হোটেলে ইডি র তল্লাশি অভিযান। শনিবার সকাল থেকেই এই হোটেলে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা।
শনিবার রাজ্যের একাধিক জায়গায় রেশন বন্টন দুর্নীতিতে তল্লাশী করছে ইডি। বনগাঁ তে রাধা কৃষ্ণ ফ্লাওয়ার রাইস মিলেও চলছে রেড। সূত্রের খবর এই রাইস মিলের মালিক মন্টু সাহা এবং কালিদাস সাহা র নাম রয়েছে এই রাধা কানাইয়া হোটেল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টরদের মধ্যে। রেশন মামলায় ইতিমধ্যেই ইডি রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে। সূত্রের খবর এই হোটেল মালিকদের সাথে বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিকের কোন যোগাযোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে তারা। পাশাপাশি এই হোটেল ব্যবসার ক্ষেত্রে রেশন বন্টন দুর্নীতির টাকা ব্যবহৃত হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে ইডি আধিকারীকেরা।







