জেলা

ছেলের মৃত্যুর সংবাদ জানাতে বাড়িতে পৌঁছে মায়ের এর নিথর দেহ উদ্ধার

ছেলের মৃত্যুর সংবাদ জানতে বাড়িতে যেতেই ঘরের বিছানা থেকে মায়ের নিথর দেহ উধার করল প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।

জলপাইগুড়ির ময়নাগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৪৫ এর পরিমল বর্মন। বেশি তিনি একজন হোমগার্ড। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের কৃষি জমিতে পরিমল বর্মনের দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। তড়িঘড়ি তার মা কে খবর দিতে ছুটে যায় প্রতিবেশীরা।

বাইরে থেকে বহু ডাকাডাকির পরও কোনো সাড়া না পেলে এক প্রতিবেশী ঘরে ঢুকে দেখেন মৃত পরিমল বর্মনের মা বছর ৬৫ এর সবিতা বর্মনের নিথর দেহ বিছানায় হেলান দিয়ে রাখা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ময়নাগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে।

ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। দেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। একই পরিবারের দুজনের মৃত্যু কি কারণে হলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিন চৌধুরী বলেন, ‘এই পরিবার আমার অত্যন্ত কাছের। ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি চাই এই পূর্ণাঙ্গ তদন্ত হোক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.