ক্রাইমজেলা

নাবালিকাকে ধ*র্ষণের অভিযোগে ধৃত বাড়িওয়ালা

নাবাকিকাকে ধর্ষণের পাশাপাশি অত্যাচারের অভিযোগে ধৃত প্রৌঢ় বাড়িওয়ালা। ঘটনারপ্রকাশ্যে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গায় ।
পুলিশ জানান, ধৃতের নাম সাবুর আলি মোল্লা(৫০)। জানা যায়, ধৃত প্রৌঢ়র বাড়িতেই নির্যাতিতা এবং তার পরিবার ভাড়া থাকত।
অভিযোগ, গত রবিবার বাড়িতে অন্যান্যদের অনুপস্থিতির সুযোগে ব্যবহার করে সাবুর ওই নাবালিকার ঘরে গিয়ে তাকে ধ*র্ষণ করে।
পরিবারের দাবি জানায়, ঘটনার থেকেই নাবালিকা চুপচাপ থাকতে শুরু করে। তখনই তাঁদের সন্দেহ হয়। জিজ্ঞাসা করা হলেও সে প্রথমে কিছু জানায় না। অবশেষে সোমবার নাবালিকা কাঁদতে কাঁদতে তার বাবা-মাকে গোটা বিষয়টি জানায়। তারপরই নির্যাতিতার মা বাড়িওয়ালা প্রৌঢ়ের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানান, মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে হাজির করা হয়েছিল। বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি নাবালিকার মেডিক্যাল পরীক্ষা এবং তার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নাবালিকাটির মা জানান, “একা পেয়ে বাড়িওয়ালা আমার মেয়ে ধর্ষণ করেছে। মেয়ে আমাদের সমস্ত ঘটনা জানিয়েছে। আমারা সাবুরের কঠোর শাস্তি চাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.