রাজনীতি

পদ্ম শিবিরের সভা চলাকালীন শাহকে ৫১ হাজার চিঠি পাঠাবে তৃনমূল

২১ জুলাই তৃনমূল যেখানে সভা করেছিলেন সেই স্থানে বিজেপি অমিত শাহকে নিয়ে সভা করার উদ্দেশ্যে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইতে গেলে কলকাতা পুলিশ তাতে অনুমতি না দেওয়ায় কলকাতা হাই কোর্ট জানতে চেয়েছিল, “স্বাধীন দেশে মানুষ যেখানে মন চায় যাবে, কোনও কারণ ছাড়াই পর পর দু’বার সভার অনুমতি বাতিলের কারণ কী?”

“ধর্মতলায় সিইএসসির অফিস ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে দেওয়া হোক” এই আর্জি জানিয়ে বঙ্গ বিজেপি আগামী ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে জনসভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। আর সেই সভা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং হাইকোর্ট। এই সভায় উপস্থিত থাকার জন্য শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাকেই মোট ৫১ হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদ। ই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির বিশেষ সভার সময়েই।

একদিকে যখন কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক তখনই কেন্দ্রীয় প্রকল্পের বিষয়েই চিঠি লিখছে তৃণমূল। তৃনমূল সূত্রে খবর, আজ ৫১ হাজার চিঠি অমিত শাহের কাছে পাঠিয়ে দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে এই সব চিঠি। বাংলার বঞ্চনা ও মোদির দু’কোটি চাকরির প্রতিশ্রুতি ও ধুঁকতে থাকা অর্থনীতি নিয়েই চিঠি লিখতে চলেছে তৃণমূল। তৃনমূলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপিকে কটাক্ষ করে এই চিঠি পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.