অফবিট

জানেন ট্রেন স্টেশনের বাংলা অর্থ?

ভারতবর্ষে যাতায়াত করার অন্যতম একটি জনপ্রিয় পথ হল ট্রেন। খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে ট্রেনের মাধ্যমে আমরা অনেকটা দূরত্ব যাতায়াত করতে পারি। ভারতবর্ষের মানুষের প্রায় বেশিরভাগই যাতায়াতের পথ হিসেবে ট্রেনকেই বেছে নেয়। সেটা নিয়মিত যাতায়াত হোক বা দূরের কোন স্থান। ট্রেন তো আমাদের খুব পরিচিত কিন্তু ট্রেন স্টেশনকে বাংলায় কি বলে সেটা সম্পর্কে কজন পরিচিত?

ট্রেন স্টেশনের বাংলা অর্থ শুনলে আপনাদের খুব মজাই লাগবে। এর অর্থ এতটা কঠিন এবং দীর্ঘ, যার জন্য এটি অতোটা প্রচলিত হয়নি। ট্রেন স্টেশন বলতেই আমরা বেশি অভ্যস্ত। এবার জেনে নি ট্রেন স্টেশনকে বাংলায় কি বলে। ট্রেন কে বাংলায় রূপান্তরিত করলে সেটা হয় লৌহপথগামী। অর্থাৎ লোহার ওপর যে বাহন বা যান চলে। এইবার স্টেশনে বাংলা অর্থ হয় বিশ্রাম স্থল। তাহলে একসাথে মিলে ট্রেন স্টেশনের বাংলা অর্থ দাঁড়ালো”লৌহপথগামী বিশ্রামস্থল” বা “লৌহপথগামী যাত্রাবিরতিস্থল” ।

এত বড় এই নামটা প্রচন্ড কঠিন তাই এটা অতটা প্রচলিত নয়। সাধারণভাবে বলার সময় এটা বড় বেমানান। এরকম কথা বলতে আমরা ঠিক অভ্যস্ত নই। এর ইংরেজি নাম ট্রেন স্টেশন বলতেই আমরা অভ্যস্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.