জেলা

তথ্য ও সংস্কৃতি বিভাগ দ্বারা আয়োজিত মেলা, প্রর্দশনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা মোদের গর্ব মেলা, প্রর্দশনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয় মেমারি নতুন বাসস্ট্যান্ডে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত মেলা, প্রর্দশনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মেমারি পৌরসভা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ-সভাধিপতি গার্গী নাহা, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, বিডিএ চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, রাজ্য সঙ্গীত একাডেমির সচিব মুনমুন হোড় সিনহা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, এডিএম-জি, মেমারি ১ ব্লকের বিডিও সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পৌরসভার কাউন্সিলার সহ অন্যান্যরা। এই মেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতা সহ জেলা ও মেমারির নামি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এই অনুষ্ঠান দেখতে মেমারিবাসী হাজির হন। পরে কারার ঐ লৌহ কপাট প্রর্দশনীর উদ্বোধন করেন বিধায়ক ও বিডিএর চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.