ক্রোধ করা বা রাগ করা এমন একটা জিনিস যেটা জন্য আপনি আপনার ভালোবাসার মানুষের থেকে অনেকটা দূরে চলে যেতে পারেন। মানুষের যখন রাগ হয় তখন তার মাথার ঠিক থাকে না সে নিজেই জানে না সে কি করে। এর ফলে মানুষজন ভয়ে বা বিরক্তিতে অনেকটা দূরে চলে যায়। রাগ আস্তে আস্তে মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। একটা সময় এসে সে মানুষকে পুরোপুরি গ্রাস করে ফেলে। বিশেষজ্ঞরা বলে থাকেন রাগ কন্ট্রোল করার বা কমানোর বেশ কয়েকটি পদ্ধতি আছে। এই পদ্ধতি গুলো মেনে চললে অনেক সুফল পাওয়া যায়।
১: হঠাৎ যদি আপনার মনে হয় আপনার রাগ হচ্ছে তবে জোরে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করুন এবং মনে মনে এক থেকে দশ পর্যন্ত গুনে ফেলুন। এটি করলে আপনার মন অন্যদিকে চলে যাবে। জোরে নিঃশ্বাস নিলে মাথায় অক্সিজেন বেশি পরিমাণে যাবে আমাদের শরীরের রক্তচলাচল স্বাভাবিক হবে। আমাদের একটু ভালো বোধ হবে। আস্তে আস্তে মাথা ঠান্ডা হবে।
২: যখন দুটো মানুষ একে অপরের প্রতি রাগ করে তখন তাদের মনে যা আসে তারা বলে ফেলে। সামনের লোক যখন আপনাকে যা খুশি তাই বলবে তখন আপনি মাথা ঠান্ডা করে মুখ বন্ধ করে থাকুন। সামনের লোককে মন খুলে বলতে দিন। এটার কিন্তু দুটো লাভ হবে। আপনি ওর মনের কথা জেনে যাবেন আর পরে এই কথাগুলো নিয়ে আপনারা ঠিকঠাক ভাবে আলোচনা করতে পারবেন।
৩: রাগ হলে যেমন মুখ বন্ধ করে রাখতে হবে তেমনি চোখ আর কানও বন্ধ করা খুবই জরুরি। কথাটা যেন কিরকম শোনালো কিন্তু আপনি যদি এগুলো করতে পারেন তবে দারুন লাভবান হবেন। এমন কোন কথা যেটা আপনাকে রাগিয়ে দেয় বা যেটা শুনলে আপনার রাগ হয় সেটা না শুনে আপনি পুরোপুরি সেখান থেকে অন্য কোন কিছু নিয়ে ভাবুন যেন আপনি সেখানে নেই। এটা করলে আপনার মনটা অন্য দিকে চলে যাবে। দেখবেন জিনিসের মধ্যেই আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে।







