নদিয়ার নবদ্বীপে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ভোলানাথ বিশ্বাস নামের ৮৮ বছরের এক বৃদ্ধ, তাঁর বাড়ী নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রানীরচড়া তৃতীয় লেনের মিস্ত্রিপাড়া অঞ্চলে।
পরিবার সূত্রের খবর, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ তাঁর পুত্রবধূ লতা বিশ্বাস তাঁকে ডাকতে যান, কিন্তু কোনও সাড়াশব্দ না পাওয়ায় জানলার ফাঁক দিয়ে তিনি দেখতে পান, ঘরের সিলিং পাখার সঙ্গে গলায় উত্তরীয় দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন তাঁর শ্বশুর।
খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে, পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়, সেখানে কর্মরত চিকিত্সক পরীক্ষা করে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন, এরপর ময়নাতদন্তের জন্য নবদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। বৃদ্ধের ছেলে মানিক বিশ্বাস জানান, তার বাবা বয়সজনিত কারণে বেশ কিছুদিন যাবত্ মানসিক সমস্যায় ভুগছিলেন সম্ভবত সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।







