সুস্মিতার বড় সাফল্য। দুটি ইভেন্টেই দারুন ফল করে জাতীয় স্তরে খেলার সুযোগ পেলো সে। কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা রায় জাভলিং থ্রোতে রাজ্য মিটে প্রথম স্থান অধিকার করেছে। সে একাদশ শ্রেণীতে পড়াশোনা করে। এছাড়াও সট পাট এ তৃতীয় স্থান লাভ করে জাতীয় খেলায় সুযোগ পেয়েছে। সুস্মিতার এই সাফল্য খুশি প্রকাশ করেছেন কদমতলা গার্লস বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা রিতা রায় সেনগুপ্ত ও অন্যান্য শিক্ষক অশিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতারায় সেনগুপ্ত বলেন, সুস্মিতা অত্যন্ত মেধাবী পড়াশোনায়, তেমনি খেলাতে দারুন ভালো। কিন্তু তার পারিবারিক অবস্থা ভালো নয় । তার মা বিছানায় শয্যাশায়। এই পরিস্থিতির মধ্যেও সে রাজ্য মিটে গিয়ে বড় ধরনের সাফল্য অর্জন করতে পেরেছে। কিন্তু তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খেলার সু থেকে জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্রের অভাব। পাশাপাশি পুষ্টি কর খাবার ও পায়না সে। কারণ বাড়িতেই তার মা বিছানায় শয্যাশায় ।কাজ করার তেমন কেউ নেই। তাই সকলের কাছে তিনি আবেদন করেছেন সুস্মিতাকে যাতে কেউ বা কোন সংগঠন সংস্থা এগিয়ে এসে সাহায্য করে। তাহলে তার পক্ষে আরো সামনে এগিয়ে যেতে সুবিধা হবে।







