আঙুর কমবেশি আমাদের সকলেরই পছন্দের একটি ফল। আঙ্গুর তিন রকমের দেখতে হয় সবুজ, লাল এবং কালো। লাল আঙ্গুর খেতে মিষ্টি হলেও হালকা টক ভাবও থাকে। জ্যাম ও জেলি তৈরি করতে এই আঙ্গুর লাগে। সবুজ এবং লাল আঙ্গুরে ক্যালরি, ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় একই থাকে। প্রোটিন থাকে একটু কম পরিমানে। এক কাপে থাকে ১.১ গ্রাম। আঙুরে থাকে ভিটামিন সি ও ভিটামিন কে।
কালো আঙুর,
কালো আঙ্গুর পুষ্টিগুণের দৌড়ে সবাইকে পিছিয়ে নিজে এগিয়ে গেছে। গাঢ় কালো রঙের এই আঙুর খেতে মিষ্টি এবং রসাল। ক্যালরি, প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট লাল আঙুরের মতো একই রকমের। ভিটামিন সি, ভিটামিন কে ও রেসভেরাট্রল পাওয়া যায় এই আঙুরে। স্যালাড-সহ নানা ধরনের ডেজার্টে এটিকে ব্যবহার করা হয়।
তিন রঙের আঙুর অর্থাৎ সবুজ, কালো, লাল এই তিন রকমে খাদ্য উপাদান থাকে প্রায় একই। ক্যালরি, ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই সমান। প্রোটিনের পরিমাণে অবশ্য সবুজ আঙুর একটু বেশি থাকলেও এটি শরীরের জন্য খুব একটা প্রয়োজনীয় নয়। ভিটামিন সি ও ভিটামিন কে-এর ভান্ডার আছে তিন ধরনের আঙুরেই। কালো ও লাল আঙুরে থাকে আরো তিন রকমের পলিফেনলস। ফেনোলিক অ্যাসিড, ফ্লেভানয়েড ও রেসভেরাট্রল। রেসভেরাট্রল শরীরের জন্য সব থেকে বেশী উপকারী। পুষ্টিগুণের দিক থেকে লাল ও কালো আঙুর সবুজ আঙুরের থেকে এগিয়ে আছে। যেকোন আঙুর আমাদের শরীরের পক্ষে খুব ভালো।







