Uncategorized

বিয়ের পর নিজেকেই নিজে বরণ করলো ঝিল্লি! যা খুশি তাই? ‘তোমায় আমায় মিলে’-র নতুন এপিসোড দেখে ক্ষেপে লাল দর্শকরা 

 

২০ জনপ্রিয় হয়ে উঠেছে অল্প দিনেই জি বাংলার ‘তোমায় আমায় মিলে’ সিরিয়াল টি। বিয়ের মরসুম এখন চারিদিকে।সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি শুভ কাজে দেরি না করে নতুন বছরেই দুমদাম বিয়ের পিঁড়িতে বসছেন সকলেই। বাংলা সিরিয়ালের ক্ষেত্রে ওই একই ছবি ধরা পড়েছে। আর এমনিতেও বাংলা সিরিয়ালের বিয়ে মানে জমজমাটটি ব্যাপার। এই সুযোগের হাত ধরেই আসে টিআরপি বাড়ানোর এক মোক্ষম সুযোগ।

 

ইতিপূর্বে কখনও উড়ন্ত সিঁদুর,উড়ন্ত মালা এমনকি ধাক্কা লেগে উল্টে যাওয়া হলুদের বাটি থেকে হলুদ গায়ে এসে পড়েও গায়ে হলুদ পর্যন্ত হয়েছে। দর্শকরা ইতিমধ্যেই দেখে নিয়েছেন বাংলা সিরিয়ালে লিপস্টিক দিয়ে সিঁদুর দান।

 

তবে ইদানিং কালে নতুন ট্রেন্ড নিজেই নিজেকে বিয়ে করে নেওয়া।কদিন আগেই জনপ্রিয় নায়িকা গুড্ডি আয়না দেখে নিজেই নিজের সিঁথিতে সিঁদুর দিয়েছিল। আর একটু অন্য স্টাইলে দেখা গেল জি বাংলার বধূবরণ অনুষ্ঠান নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়ায়’।

 

এমনিতেই ঝিলমিলের শ্বশুরবাড়ি আর পাঁচটা মেয়ের থেকে অন্যরকম। সাধারণত মেয়েরা বিয়ের পর বৌদি,বৌমা,জা হয়ে থাকে। আর এখানে দেখা যাচ্ছে বিয়ের পর একলাফে ঝিলমিল সবার মা।আর নতুন মা বাড়ি আসতেই তাকে বোরন করতে কেউ এগিয়ে আসছে না দেখে বরণের কুল নিজের হাতে তুলে নিয়ে উলু দিতে দিতেই নিজেকে এবং পাশে থাকা বরমশাই আবিরকেও বরণ করে নেয় ঝিলমিল।

 

দর্শক হেসে গড়াচ্ছেন একেবারে নতুন স্টাইলে বধূবরণ দেখে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের একটি ছোট্ট ভিডিও শেয়ার করা হয়েছে।সেই ভিডিওতে ঝিলমিলের বরণ করার কায়দা দেখে কমেন্ট সেকশনে একজন মজা করে লিখেছেন ‘উড়ন্ত সিঁদুর –নিজের সিঁথি তে নিজেই সিঁদুর দান সেই সব এখন অতীত। এখন ট্রেন্ড নিজেকেই নিজে বরণ’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.