অফবিট

প্রতি মাসে মাত্র 126 টাকা খরচ করতে হবে। BSNL দিচ্ছে সবচেয়ে সস্তার পরিকল্পনা।

আজকের ডেটে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি হলো রিলায়েন্স জিও। এবার তার সাথে পাল্লা দিয়ে চলছে একের পর এক ভারতের একাধিক কোম্পানি। ইতিমধ্যে দুর্দান্ত রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে Airtel, VI-এর মত প্রথম সারির কোম্পানিগুলি। যা গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
তবে আজ এমন একটি দুর্দান্ত প্ল্যানের কথা আপনাদের বলতে চলেছি, যেটি জানার পর আপনাকে অবাক হতেই হবে।
যে টেলিকমিউনিকেশন কোম্পানি এই প্ল্যানের কথা ঘোষণা করেছে, সেটি হলো ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা ভারত সরকার নিগম লিমিটেড (BSNL)।
বি এস এন এল আপনাদের জন্য দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যেটি আপনাকে বারংবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে।
সেই প্ল্যানটি হলো BSNL-এর বার্ষিক 1515 টাকার প্ল্যান। কি আছে এই প্ল্যানে, শুনুন তাহলে। এই প্ল্যানটি গ্রহণ করলে প্রতি মাসে গ্রাহকদের গড়ে মাত্র 126 টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে আপনি 365 দিনের বৈধতা পাবেন। এর পাশাপাশি প্রত্যেকদিন আনলিমিটেড ভয়েস কল এবং যেকোনো নম্বরে 100 টি SMS করতে পারবেন। শুধু তাই নয়, 1515 টাকার প্ল্যানে আপনি প্রতিদিন 2GB হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। হাই-স্পিড ইন্টারনেট শেষ হলে 40kbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। উলেখযোগ্য বিষয় হলো , বর্তমানে ভারতে উপলব্ধ টেলিকমিউনিকেশন কোম্পানির বার্ষিক রিচার্জ গুলির মধ্যে BSNL দিচ্ছে সবচেয়ে সস্তার পরিকল্পনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.