রাজনীতি

বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড নিয়ে তীব্র কটাক্ষ সুরজেওয়ালার

সোমবারের পর মঙ্গলবারও একই ছবি দেখা গেল লোকসভায়। অধিবেশন শুরু হতে না হতেই সংসদে তুমুল হট্টগোল শুরু হলে স্পিকার ওম বিরলা বিরোধী সাংসদের এহেন ভূমিকায় বিরক্ত প্রকাশ করে ফের একবার ৪৯ জনকে সাংসদকে সাসপেন্ড করলেন।

চলতি মাসে শীতকালীন অধিবেশনে এই নিয়ে প্রায় ১৪২ জন বিরোধী দলের সাংসদকে বরখাস্ত করা হল। যা ভারতের সংসদের ইতিহাসে বেনজির ঘটনা।

উল্লেখ্য, সংসদে স্মোক-বম্ব ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই উত্তাল গোটা রাজ্য রাজনীতি। এমনকি, সংসদের নিরাপত্তা ইস্যুতে আওয়াজ তুলে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধী সাংসদরা। এদিন সাসপেনশনের প্রতিবাদে সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখায় “ইন্ডিয়া” জোটের সাংসদরা। তাঁদের দাবি, সংসদ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিক এবং সংসদে এই নিয়ে আলোচনা করা হোক।

এদিকে এই নিয়ে সুরজেওয়ালার অভিযোগ,”সংসদে বিরোধীদের সাসপেন্ড করে একতরফাভাবে সংসদের কাজ চালানোর নীতি নিয়েছে বিজেপি সরকার। বিগত ৭৫ বছরে সংসদে যা হয়নি বর্তমানে তাই হয়েছে। এই ঘটনা গণতন্ত্রের ওপর বড়সড় আঘাতের সমান। দেশের সংবিধান আক্রান্ত হয়েছে। গণতন্ত্রের ওপর দিয়ে বুলডোজার চালানো হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.