পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে পদুমবসান এলাকায় এক বাড়িতে থাকতেন ভোলানাথ দে নামে ৮০ বছরের বৃদ্ধ। তিনি কৃষি দপ্তরের প্রাক্তন কর্মী বলে জানা যায়। ও তার মানসিক ভারসাম্যহীন এক মহিলা মান্তু দে বয়স ৩৫। গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আশা কাজের মহিলা ভেতরে ঢুকতে পারেনি। প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়ে ও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেনি ওই মহিলা। এরপর প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায়। বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে থাকে। দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বয়স্ক বৃদ্ধ মারা যায় এবং ওই মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এবং তাঁর মেয়ে কে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসার জন্য। ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে। তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধর স্ত্রী ও ছোট মেয়ে কেন কোন খোঁজ খবর নেননি তাঁদের সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
Read Next
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Related Articles
Check Also
Close
-
পথ কুকুরকে বাঁচাতে গিয়ে খুন — আতঙ্কে কৃষ্ণগঞ্জMay 14, 2025







