আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে রেশন উপভক্তাদের কাছে রয়েছে নানান ধরনের রেশন কার্ড। প্রত্যেকটি কার্ডেই রয়েছে আলাদা আলাদা পরিষেবা। খাদ্যশস্যের দেওয়ার পরিমাণেরও আছে বেশ কিছু তফাৎ। আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই রেশন কার্ড পেয়েছে উপভোক্তারা। রেশন কার্ডে অনুযায়ী পাওয়া যায রেশনসামগ্রী। সবসময় আবার এক পরিমাণে খাদ্যশস্য পাওয়া যাচ্ছে না। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের খাদ্য দফতর একটি বিজ্ঞপ্তি ট্যুইট করেন। সেটা থেকে জানা গেছে, কোন রেশন কার্ডে কতটা পরিমাণে খাদ্যশস্য পাবে।
১)অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY):
এই ধরনের রেশন কার্ড যাদের আছে তারা বিনামূল্যে পরিবার পিছু ২১ কেজি চাল পাবেন। আর পাবে পরিবার পিছু বিনামূল্যে ১৩ কেজি ৩০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা বা গম।চিনিও পাওয়া যায় এই কার্ডে। চিনির পরিমাণ পরিবার পিছু ১ কেজি।চিনির জন্য পয়সা দিতে হবে,কেজিপ্রতি ১৩ টাকা ৫০ পয়সা।
২)বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড(SSHP)
এই ধরনের রেশন কার্ড যাদের আছে তারা মাথাপিছু খাদ্যশস্য পাবেন ৩ কেজি চাল বিনামূল্যে। আরো পাওয়া যাবে মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বিনামূল্যে। আটার বদলে গম দিলে তা দেওয়া হবে মাথাপিছু ২ কেজি।
৩)অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH):
এই কার্ডে যাদের আছে তারা রেশন পাবে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড উপভোক্তাদের মতো একই।
৪)RKSY1 রেশনকার্ড:
এই কার্ড যাদের আছে তাদের রেশন পাওয়ার পরিমাণ অন্য সবার থেকে বেশ কম। এরা রেশন পাবে মাথাপিছু বিনামূল্যে ৫ কেজি করে চাল। এই কার্ডে গম পাওয়া যায় না।
৫)RKSY2 রেশনকার্ড:
এই কার্ড যাদের আছে তাদের রেশনের পরিমাণ RKSY1-কার্ডের থেকে অনেকটাই কম।তারা মাথাপিছু বিনামূল্যে ২ কেজি করে চাল পাবেন। এই কার্ডেও গম পাওয়া যায় না।







