জেলা

খাঁচায় বন্দী চিতাবাঘ, আতঙ্ক কাটলো জলপাইগুড়ির চা শ্রমিকদের

অবশেষে জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের আতঙ্কের অবসান হল। খাঁচায় চিতাবাঘটিকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডুয়ার্সের মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের কর্মীরা চিতাবাঘটিকে একটি খাঁচায় বন্দী অবস্থায় দেখতে পান। এই চিতাবাঘটি গত কয়েকদিন ধরে নাগেশ্বরী চা বাগান সংলগ্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। এলাকায় আতঙ্কের পরিবেশ থেকে অবশেষে, বৃহস্পতিবার সকালে বাগানের 12 এবং 13 সেকশনের মধ্যে একটি খাঁচায় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা। বনকর্মীরা চিতাবাঘটিকে আবার বনে নিয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.