জেলা

পিংলায় ম্যারাথন দৌড় ঘিরে মানুষের ভীড়

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা-পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের পিংলার কেলেয়াড়া হু হু ক্লাব বিগত ২০০৫ থেকে শ্যামা কালী পূজো উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। বর্তমান বছরেও তার ব্যাতিক্রম হয়নি। গতকাল থেকে পূজো শুরু হলেও, শুরু হয়েছে পূজোকে ঘিরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত গ্রামের কচিকাঁচাদের সাংস্কৃতিক দিক তুলে ধরতে এই ক্লাবের জুড়ি মেলা ভার। পূজোকে কেন্দ্র করে আজ সকালে শুরু হয় কেলেয়াড়া তারা মায়ের মন্দির থেকে লক্ষীপাড়ী হয়ে আবার কেলেয়াড়া বাজার পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগীতা। ম্যারাথন দৌড়ের কারনে রাস্তা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও, এই দৌড়কে ঘিরে মানুষের উৎসাহ ও কৌতুহল ছিলো চোখে পড়ার মতো। প্রায় ২৫ জন প্রতিযোগী এই দৌড়ে অংশগ্রহন করে। উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ছাড়ায় পিংলা থানার পুলিশ আধিকারীকেরা। ম্যারাথন দৌড় শুধু নয় বর্ষবরনের আগে কেলেয়াড়ার এই হু হু ক্লাব নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান রাখে তাতে এককথায় খুশি এলাকাবাসী থেকে গ্রামবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.