PAN কার্ড অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর হয়ে উঠল এখন নয়া পরিচয় পত্র। ২০২৩ – ২০২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট বুধবার, ১ লা ফেব্রয়ারি পেশ করা হয়। বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ঘোষণা করেন, এখন থেকে যেকোনো সরকারি ডিজিটাল ব্যাবস্থায় প্যান -কে ব্যাবসার একক পরিচয় হিসেবে গণ্য করা হবে।
সরকারের এই পদক্ষেপে ব্যাবসায়ীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ‘KYC’ পক্রিয়াও অনেক সহজ হয়ে উঠবে। আয়কর বিভাগ থেকে ইংরেজি অক্ষর ও নম্বর মিলিয়ে ১০ অঙ্কের এই অনন্য কোডটি দেওয়া হবে। PAN কার্ড মূলত কোনো ব্যক্তি, সংস্থার নামে দেওয়া হয়।
কেন্দ্র – রাজ্য দুই স্তরেই ব্যাবসায়িক লেন -দেনের জন্য বিভিন্ন শনাক্তকারী কোড ব্যাবহার করা হয়। এর মধ্যে GSTIN, TIN, TDA, CIN সহ ১৩ টি কোড ব্যাবহার করা হয়। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে, সব কটি পরিচয়পত্রের মধ্যে প্যান কার্ডই প্রধান হয়ে উঠবে। এক্ষেত্রে কোনো লেন – দেনে ছাড় পাওয়া, নিবন্ধন ও অনুমোদনের ক্ষেত্রে আবেদন পক্রিয়া অনেক সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।







