মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুখবর। এবার ভারতীয় রেল মাধ্যমিক পাশে কয়েক হাজার আপ্রেন্টিশ বা শিক্ষানবিশ নেবে। গত কয়েকদিন আগে ভারতীয় রেলের উত্তর পশ্চিম (NORTH WESTERN RECRUITMENT CELL) শাখা মারফৎ শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল পাশ হলেই চলবে। পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে সফল এবং যোগ্য প্রার্থীদের। এবার তাহলে আসুন দেখে নেওয়া যাক শিক্ষানবিশ পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- RRC/NWR/03/2023, Dated 10/01/2023
• আবেদন পদ্ধতি :-
ভারতীয় রেল মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
৩. প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি ভারতীয় রেলের ওয়েব (www.wcr.indianrailways.gov.in ) অথবা (www.rrcjaipur.com) সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারী প্রার্থীকে তার,
a. নিজের নাম________________________
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স__
c. লিঙ্গ______________________
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা________
e. শিক্ষাগত যোগ্যতা_____________________
f. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা__________
g. আবেদনকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ____________________
h. মোবাইল নম্বর__________________________
i. ইমেল আইডি____________________________
j. আবেদকারী প্রার্থীর পিতার নাম_____________
সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এরপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে।
এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
এবার যে যে পদ বা বিভাগের জন্য শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ-এর আবেদন চাওয়া হয়েছে, সেগুলি হল –
১) ফিটার (Fitter)
২) ওয়েল্ডার(Welder (G&E)
৩) আরমেচার বাইন্ডার(Armature Winder)
৪) মেশিনিস্ট (Machinist)
৫) কারপেন্টারCarpenter
৬) ইলেকট্রিশিয়ানElectrician
৭) পেইন্টারPainter (General)
৮) মেকানিক Mechanic (DSL)
৯) ওয়ারম্যান (Wireman)
১০) প্লাম্বার (Plumber)
• বয়সসীমা :-
উল্লেখিত বিভাগে শিক্ষানবিশ হওয়ার আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে ১০-০২-২০২৩ তারিখ অনুযায়ী নির্দিষ্ট বয়স হিসাব করে নিতে হবে।
• মাসিক বেতন :-
এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে ভারতীয় রেলের পক্ষ থেকে।
• শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত বিভাগগুলিতে শিক্ষানবিশ পদের ক্ষেত্রে আবেদনকারীকে অষ্টম শ্রেণি/ মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি আইটিআই অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি,
৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ইত্যাদি
• নিয়োগ পদ্ধতি –
নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
উল্লেখিত শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের যাবতীয় বিভাগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেলের উত্তর পশ্চিম ( North Western Railway ) শাখায় অর্থাৎ রেলের নর্থ ওয়েস্ট সেন্ট্রাল জোনে।
• অনলাইনে আবেদন সহ আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন (www.wcr.indianrailways.gov.in ) অথবা (www.rrcjaipur.com)-এ
• আবেদনের শেষ সময় সীমা :- 10/02/2023







