বৃহস্পতিবার আচমকাই জম্মু-কাশ্মীরের স্কি-রিসর্ট টাউন গুলমার্গে ভয়াবহ তুষারধস নামে, তাতে প্রাণ গিয়েছে স্কি করতে আসা এক রুশ পর্যটকের। তবে, ওই টিমের বাকি ছ’জন রুশ স্কিয়ার এবং তাঁদের স্থানীয় গাইডকে উদ্ধার করা গিয়েছে।
সূত্র মারফত জানা গেছে, আর্মি রিজ় এরিয়ার নন-স্কি জ়োনেই এদিন অ্যাডভেঞ্চারে বেরিয়েছিলেন ছ’জন রুশ স্কিয়ার এবং তাঁদের স্থানীয় গাইড। তুষারধসের সতর্কতা উপেক্ষা করেই তাঁরা গিয়েছিলেন বলে অভিযোগ।
মৃতের বয়স ৫০-এর কোঠায়। তাঁর দেহ তাংমার্গের সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে রাখা হয়েছে। ধসের খবর পেয়েই হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকাজ শুরু করে সেনা।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে প্রবল তুষারপাতের সাক্ষী জম্মু-কাশ্মীর। ২১ ফেব্রুয়ারি বারামুলায় তুষারপাতের সতর্কতা জারি হয়েছিল। গুলমার্গেও ছিল সতর্কতা।







