রাজ্য

সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।

গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গাংড়া গ্রামের বাসিন্দা অজয় দাস (৩৫)।
আজ সকালে সোনাচূড়া নন্দীগ্রাম রাজ্য সড়কের পাশে গাংড়ায় একটি কাঠ মিলের সামনে খাল বা জল নিকাসির ওপর অজয় দাসের দেহ জলে ভাসতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানার পুলিশকে।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
গতকাল থেকেই নিখোঁজ ছিলেন অজয় দাস। সকালে মৃতদেহ মিলল রাস্তার ধারে জলে ভাষা অবস্থায়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন নন্দীগ্রাম থানার পুলিশ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.