বিজেপির টিকিটে সাংসদ পদে জয়ী হয়েও ফের তৃণমূলে ফেরত এসেছিলেন৷ ব্যারাকপুরে তিনিই ফের রাজ্যের শাসক দলের প্রার্থী হবেন বলেই ধরে নিয়েছিল রাজনৈতিক মহল৷ তবু প্রার্থী হওয়ার আশা নিয়েই এ দিন ব্রিগেড ময়দানে পা রেখেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ কিন্তু অর্জুন এবং তাঁর অনুগামীদের অবাক করেই ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে মন্ত্রী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অর্জুন সিং বলেন, ‘আমি ব্যারাকপুরকে বেছে নিয়েছিলাম, ব্যারাকপুরে লড়ব, ব্যারাকপুরের বাইরে লড়ব না। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত টিকিট দেওয়া হল না। এটা জীবনের অঙ্গ। দুঃখ শুধু এটাই, যদি দল আগে বলে দিত যে দেব না।
রাখঢাক না করেই অর্জুন সিং বিস্ফোরক অভিযোগ করে অর্জুন বলেন, ‘দল আমাকে এটা বলেই এনেছিল যে আপনাকে ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে৷ যদি একথা না বলত, তাহলে তো আমি দলে আসতাম না৷ এটা তো বিশ্বাসভঙ্গের মতো বিষয় হয়ে গেল৷ দেড় বছর ধরে আমি দলের জন্য খাটলাম৷ আজকে কর্মীদের সঙ্গে কথা বলে যা সিদ্ধান্ত নেওয়ার নেবো৷’







