রাজনীতিরাজ্য

অর্জুন সিং আবারো বিজেপিতে ফেরার আগেই , নতুন করে জল্পনা উস্কে দিল পুত্র পবনের বক্তব্য।

ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং ফের বিজেপিতে যোগ দিতে চলেছেন। জোড়াফুলের পাট চুকিয়ে ফের বিজেপিতে ফেরার তোড়জোড় শুরু করেছেন অর্জুন। মঙ্গলবারেই নিজের দপ্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে ফেলেছেন। তবে স্থানীয় বিজেপি নেতাদের আশঙ্কা, অর্জুনকে বিজেপিতে নেওয়া হলে দলের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমবে।

বিজেপি সাংসদ হয়েও দল ছেড়ে তৃণমূলে ফেরার সময়ে বাবা অর্জুন সিংহকে নিষেধ করেছিলেন ছেলে পবন সিংহ। কিন্তু তা কানে নেননি অর্জুন। আবার বিজেপি বিধায়ক ছেলেকে তৃণমূলে আসতে বলেছিলেন অর্জুন। সাড়া দেননি পবন। লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যারাকপুর আসনের টিকিট না দেওয়ায় অর্জুন যখন বিজেপিতে ফিরে যেতে পারেন বলে জল্পনা, তখনই জগদ্দলের মেঘনা মোড়ের কাছে বিখ্যাত মজদুর ভবনের অন্দরের কথা প্রকাশ্যে আনলেন পবন। সংবাদমাধ্যমকে বললেন, ‘‘বাবা যখন তৃণমূলে যেতে চাইলেন তখন আমি অনেক বার বারণ করেছিলাম। বলেছিলাম, ৩৫ বছর ওই দল আপনাকে কী দিয়েছে? আপনি যাবেন না। কিন্তু বাবা তা শোনেননি।’’ একই সঙ্গে পবন জানান, তাঁকেও তৃণমূলে নিয়ে যেতে চেয়েছিলেন অর্জুন। কিন্তু তিনিও বাবার ডাকে সাড়া দেননি।

বাবার কাছ থেকে আমার রাজনীতি শেখা, বাবা যা যা ভুল করেছে সেখান থেকে আমি শিখেছি। বাবা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যায় তখন আমার বাবার উপর ভীষণ ক্ষোভ জন্মায়। কিন্তু বাবা তখন তাও শোনেননি। বাবাকে দিয়ে আমাকে বোলানো হয়েছিল তৃণমূলে যোগদান করতে। আমাকেও ওনারা পদ দেবে, ভালো জায়গায় পৌঁছে দেবে,কিন্তু আমি সে কথা শুনিনি। আমি এতদিন সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলিনি,আজ আমি আনন্দে কথা বলছি। এবার মানুষ বলবে কারণ মানুষ বুঝেগেছে তাদের চক্রান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.