রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী, শিক্ষক ও শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে আজ নবান্ন অভিযানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে প্রচুর কমী সমর্থকেরা আসেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ এই অভিযান।
নবান্ন অভিযানে ডাক দিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকার কর্মচারীরা বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনের কাছে জমায়েত হন। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে এদিনের এই নবান্ন অভিযান বলে জানিয়েছেন ওই সংগঠন। সরকারি কর্মচারীদের এই মিছিলে যোগদান করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি।







