রাজনীতি

বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে জনসভা করলেন অভিষেকবন্দোপাধ্যায় ।

জে গেছে লোকসভা নির্বাচনের দামামা। প্রচারের ঝড় তুলেছে শাসক ও বিরোধী দলের হেভিওয়েট নেতারা। সোমবার বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে জনসভা করলেন অভিষেকবন্দোপাধ্যায় ।
নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেন অভিষেক।

বিজেপিকে তোপ দেগে অভিষেক বলেন….. ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি।

তিনি আরো বলেন “গত তিন বছরে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে ১০ পয়সা বরাদ্দ করা নিয়ে বিজেপি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে,তবে রাজনীতির ময়দানে পা রাখব না।

এই নিয়ে তর্কে অংশ নেওয়ার জন্য সুকান্তকে খোলা আহ্বানও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.