আরও লক্ষ্মীলাভ বিসিসিআই-এর। সম্প্রতি মহিলাদের আইপিএল-এর দরুন প্রায় ৫৬৭০ কোটি টাকা এসেছে বোর্ডের তহবিলে। এবার পুরুষদের আইপিএলের জন্য নয়া স্পনসর বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে হাত মেলাল সৌদি আরব সরকারের পর্যটন দফতর। পুরুষদের আইপিএল-এর অন্যতম পৃষ্ঠপোষক হয়ে উঠল মধ্যপ্রাচ্যের এই সরকারি সংস্থাটি।
প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে হয়ে গিয়েছে প্রথম উইমেন্স প্রিমিয়র লিগের মেগা অকশন। পাঁচটি দল নিলাম থেকে দল গুছিয়ে নিয়েছে। দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্স টিম জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে।
বিশেষভাবে উল্লেখ্য, সৌদি আরবের সরকারি সংস্থার সঙ্গে বোর্ডের কত পরিমাণ টাকার চুক্তি হয়েছে তা জানানো হয়নি। মার্চের শেষের দিকে শুরু হতে পারে তেইশ সালের আইপিএল।







