খেলাধুলা

বিদেশ সফরে অনুষ্কা সাথে না থাকলে চাপ বাড়বে বিরাটের ! বোর্ডের ফতোয়ায় ক্ষুব্ধ ব্র্যাড হগ

স্ত্রীকে পাশে না পেলে চাপ বাড়বে বিরাটের ! এমনই কথা শোনা গেলো , প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ব্র্যাড হগের মুখে । বিসিসিআই এর জারি করা ফতোয়ার বিরোধিতা করে , প্রাক্তন অজি তারকা বলেন বিজিটি তে ভারতীয় দলের ব্যর্থতায় , কোনো মতেই খেলোয়াড়দের পরিবাররা দায়ী হতে পারেন না । পাশাপাশি কোচ গৌতম গম্ভীরের ড্রেসিং রুম সংস্কৃতির দিকে প্রশ্ন তুলেছেন তিনি ।

বর্ডার গাভাস্কার ট্রফিতে, ভারতের হারের পর , জাতীয় দলের বিশৃঙ্খলা রুখতে , ভারতীয় ক্রিকেট বোর্ড ১০ দফার ফতোয়া জারি করে । যেখানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় যে , ভারতীয় খেলোয়াড়রা যদি বিদেশ সফরে থাকেন , তাহলে তাঁদের স্ত্রী এবং ১৮ বছরের কম বয়সী সন্তান মাত্র ১ বারই বিদেশ সফরে যেতে পারবেন । তাও মাত্র ১৪ দিনের জন্য । ১৪ দিনের অধিক সময় , তারা থাকতে পারবেন না । ওই ১৪ দিনের জন্যই খরচ বহন করবে বিসিসিআই , বাকি সময়ের খরচ করতে হবে খেলোয়াড়দেরই ।

বিসিসিআই এর এমন ফতোয়ায় তীব্র বিরোধিতা করেছেন ব্র্যাড হগ । তিনি বলেছেন , “যে সময়টা বিরাট তিন ফর্ম্যাটে দাপট দেখাচ্ছিল, তখন মাঠের বাইরে ওর কোনও দায়িত্ব ছিল না। কিন্তু এখন ওর নিজের পরিবার হয়েছে। আমার মনে হয়, মাঠের বাইরেই প্রচুর চাপ রয়েছে বিরাটের উপর, সেই কারণেই ভালো খেলতে পারছে না মাঠে নেমে। তার মধ্যেই নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই, সেটার জন্য আরও চাপ পড়বে বিরাটের উপর। আমার মনে হয়, বিদেশ সফরে যতটা বেশি সম্ভব ক্রিকেটারদের সঙ্গে থাকা উচিত তাঁদের পরিবারের।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.